বৈঠক প্রত্যাখ্যান ইরানের, হতাশ বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি জানিয়েছে, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আলোচনায় বসা সম্ভব নয়।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হতাশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Manual6 Ad Code

বাইডেন প্রশাসন বলেছে, তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পরই মার্কিন সরকার এ অবস্থান ঘোষণা করে।

Manual7 Ad Code

খাতিবজাদেহ বলেছেন, ‘পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে, তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান।’

Manual7 Ad Code

খাতিবজাদেহর বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ‘আমরা ইরানের প্রতিক্রিয়ায় হতাশ হলেও সমঝোতায় ফিরে আসার লক্ষ্যে অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টা চালাতে প্রস্তুত আছি। বিষয়টি নিয়ে ওয়াশিংটন পরমাণু সমঝোতার বাকি পাঁচ দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আলোচনা করা হবে।’

Manual6 Ad Code

ইরানের ওপর থেকে এখনই নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে প্রস্তুত নয় বাইডেন সরকার। তারা আলোচনার মধ্য দিয়ে সমাধানে পৌঁছাতে চায় কিন্তু ইরান কোনোরকম আলোচনায় যেতে রাজি নয়। ২০১৫ সালে স্বাক্ষরিত ওয়াশিংটন পরমাণু চুক্তি অনুযায়ী ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাতে না পারলেও বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার মতো শান্তিপূর্ণ ক্ষেত্রে পরমাণু শক্তি কাজে লাগাতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code