সিনোফার্মের দুই টিকাই কার্যকর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ চীনের ওষুধ কম্পানি সিনোফার্মের তৈরি করোনার দুই টিকাই করোনা রুখতে সক্ষম। সম্প্রতি জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে ওই দুই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সিনোফার্মের দুই টিকার একটির নাম ‘ডাব্লিউআইভি০৪’; অন্যটির নাম ‘এইচবি০২’। গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুই চীনা টিকা করোনা রুখতে যথাক্রমে ৭২.৮ শতাংশ ও ৭৮.১ শতাংশ কার্যকর। পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার আগেই হাঙ্গেরি, সার্বিয়া, সেশেলস, পেরুসহ বিভিন্ন দেশে ওই দুই টিকা রপ্তানি করেছে চীন।

জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব, বাহরাইন, মিসর ও জর্ডানের মোট ৪০ হাজার ৮৩২ জনের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে। স্বেচ্ছাসেবকদের তিনটি দলে ভাগ করে তিন সপ্তাহের ব্যবধানে দুটি টিকা দেওয়া হয়েছিল। জানা গেছে, টিকা দেওয়ার পর কোনো স্বেচ্ছাসেবকের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তবে ওই ট্রায়ালের কিছু সীমাবদ্ধতাও উল্লেখ করা হয়েছে। মোট অংশগ্রহণকারীদের ৮৫ শতাংশই ছিল পুরুষ, ৬০-ঊর্ধ্ব ব্যক্তিদের সংখ্যা ২ শতাংশেরও কম এবং বেশির ভাগই স্বাস্থ্যবান।

Manual5 Ad Code

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবারের মতো মানবদেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর বিশ্বের অন্যান্য দেশের মতো চীনেও করোনার টিকা উদ্ভাবনে বেশ কয়েকটি প্রকল্প সাফল্যের মুখ দেখেছে।

Manual6 Ad Code

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানাচ্ছে, গত বৃহস্পতিবার এক দিনে সেখানে এক কোটি ৭৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে করে দেশটিতে মোট সাড়ে ৫৮ কোটি ডোজ টিকার প্রয়োগ হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code