জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে পাথর জব্দ, নিলামে বিক্রয়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে মামলা ভূক্ত এলাকায় সারী-৩ এলাকায় অভিযান পরিচালনা করে পাথর জব্দ করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট।
৭ নভেম্বর রবিবার দুপর ১২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ নেতৃত্বে সারী নদীর বড় নয়াগাং নদীর উৎস মুখে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান পাথর জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারের প্রভাবশালী গেয়েন্দা সংস্থার সদস্য সহ থানা পুলিশের সদস্যরা।
প্রশাসন সূত্রে জানাযায়, লালাখাল চা-বাগান এবং নাজিম গড় রিসোর্ট সেন্টার কর্তৃক মহামান্য উচ্চ আদালতে মামলা থাকায় জেলা প্রশাসক সারী বালু মহালকে (সারী-১, সারী-২ এবং সারী-৩) তিনটি ভাগে ভাগ করে। পরবর্তীতে সারী-১, সারী-২ ইজারা প্রদান করা হলেও মামলা ভূক্ত এরিয়া “সারী-৩” ইজারা প্রদান করা হয়নি। সম্প্রতি পাথর খেকু চক্র নিষেদাজ্ঞা পূর্ণ এরিয়া হতে পাথর উত্তোলন ও মজুদ করে বিক্রয় করে আসছিল। যার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে উত্তোলিত পাথর জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে উত্তোলিত পাথর জব্দ করা হয়েছে পরবর্তীতে পাথর গুলো প্রকাশ্য নিলামে মাধ্যমে বিক্রয় করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code