চন্দ্র জয় উদযাপনে মন্দিরে ইসরো প্রধান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: চাঁদ জয়ের উদযাপনে মন্দিরে ছুটলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমানাথ। ইসরোর প্রধানকে রবিবার কেরালার তিরুবনন্তপুরমের পূর্ণনামিকাভু-ভদ্রকালী মন্দিরে প্রার্থনা করতে দেখা গেছে।

Manual4 Ad Code

চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ মহাকাশযানের ঐতিহাসিক অবতরণ করে চার দিন আগে গত বুধবার। এর আগে আর কোনও দেশ চাঁদের এই অংশে নামতে পারেনি।

Manual7 Ad Code

মহাকাশ গবেষণায় এমন সাফল্যে উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরুতে শনিবার ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম দক্ষিণ মেরুর যে অংশটিতে প্রথম স্পর্শ করেছে সেটির নামকরণ করা হবে ‘শিব শক্তি পয়েন্ট’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code