৪০ কিশোরের সেন্টমার্টিন পরিচ্ছন্নতা অভিযান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সর্বদক্ষিণে নাফ নদীর মোহনায় অবস্থিত প্রবাল দ্বীপ সেন্টমার্টিন জীববৈচিত্র্যের প্রাচুর্যের জন্যই শুধু বিখ্যাত পর্যটন কেন্দ্র নয়, পরিবেশগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপটি। তবে অপরিকল্পিত পর্যটনের আগ্রাসনে সেন্টমার্টিন বর্তমানে প্লাস্টিক দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অনিয়ন্ত্রিত ও মাত্রাতিরিক্ত ব্যবহারে পর্যদুস্ত। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে পর্যটক ও দ্বীপের অধিবাসীদের সচেতনতা বৃদ্ধিতে সম্প্রতি এই দ্বীপে একটি ক্যাম্পেইনের আয়োজন করে ইউএসএইড এর কম্প্যাস প্রকল্প। গতকাল সোমবার ক্যাম্পেইনের অংশ হিসেবে কম্প্যাসের ইয়ুথ কনজার্ভেশন কোর (ওয়াইসিসি) বাংলাদেশ প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় থাকা কক্সবাজার ও বান্দরবানের ৪০ জন তরুণ প্রশিক্ষণার্থী সমুদ্র সৈকত থেকে ২০০ ব্যাগ অপচনশীল বর্জ্য সংগ্রহ করে ও নির্ধারিত স্থানে অপসারণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code