নির্জনে একাকীত্বে ভুগছেন খালেদা জিয়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code
শুক্রবার ডিবিসি টিভি এক প্রতিবেদনে জানায়, বিএনপি চেয়্যারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাজা স্থগিত হয়ে সরকারের নির্ধারিত আদেশে ১০ মাস গুলশানের ভাড়া বাড়িতে বাস করছেন। করোনার কারণে ২-৪ জন স্বজন আর গোটা কয়েক নেতাকর্মী ছাড়া কেউই তার দেখা পাননি। তিনি তার বাসভবন ‘ফিরোজা’ থেকে একদিনও বের হননি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওনার মধ্যে অভিমান থাকতে পারে কিংবা চেতনার যন্ত্রণাও থাকতে পারে। তিনি অসুস্থ আমরা সবাই বিশ্বাস করি কিন্তু ওনাকে আমরা অনেক দিন দেখি না এটাই আমাদের কষ্ট।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ওনাকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, চিকিৎসার ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছে। তাহলে একজন মানুষ কীভাবে ভালো থাকবেন।
নাম প্রকাশ না করার শর্তে তার পরিবারের একজন জানান, তিনি ফিরোজাতে অনেকটা বনবাসের মধ্যেই আবদ্ধ রয়েছেন। তাই ধীরে ধীরে তাকে মানসিক অবসাদ ঘিরে ধরছে। আমরা তার জন্য খুবই উদ্বিগ্ন। তবে করোনার কারণে তাকে দেশের বাইরে নেয়া হচ্ছে না।
এদিকে বিএনপির যুগ্ন মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তিনি নামাজ পড়েন, টিভি দেখেন আর খবরের কাগজ পড়ে সময় কাটাচ্ছেন। তবে শারীরিকভাবে তিনি খুবই ভেঙে পড়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code