ধর্ম ও দেশকে খারাপভাবে উপস্থাপন, বলিউডে গাইবেন না মৈথিলী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : লোকগীতি গেয়ে মাত্র ২০ বছরেই জনপ্রিয়তা পেয়েছেন মৈথিলী ঠাকুর। সংবাদমাধ্যমেও তাকে নিয়ে চর্চা হামেশাই। তবে এবার গান না গাওয়ার সিদ্ধান্তে শিরোনামে। কী রকম?

Manual3 Ad Code

শোনা যাচ্ছে, মৈথিলী সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের ছবিতে প্লেব্যাক করবেন না। লোকসংগীতই গাইবেন।

রাহুল কুমার নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, বলিউডে গান গাইবেন না মৈথিলী। তার কারণ হিন্দু ধর্ম ও দেশকে খারাপভাবে উপস্থাপন করা হয়। তিনি লোকসংগীতই গাইবেন। বলিউডের একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মৈথিলী।

মৈথিলীর এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে জমিয়ে প্রশংসা করেছেন গেরুয়াপন্থী নেটিজেনরা।

Manual6 Ad Code

২০০০ সালে বিহারের মধুবনী জেলায় জন্ম মৈথিলী ঠাকুরের। তার বাবা রমেশ ঠাকুর জনপ্রিয় লোকশিল্পী। ছোটবেলায় বাবার কাছে সংগীতে হাতেখড়ি। বিভিন্ন চ্যানেলের গানের প্রতিযোগিতাগুলোতেও অংশ নিয়েছেন মৈথিলী।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code