৫ উপজেলা শিক্ষা অফিসার বদল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: প্রাথমিকের পাঁচটি উপজেলার শিক্ষা অফিসারকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতর এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে। এর মধ্য তিন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ৯ ডিসেম্বর (সংশোধিত) ও বাকি দুজনকে ১০ ডিসেম্বর বদলি করা হয়েছে। উভয় আদেশে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (প্রশাসন) মো. আব্দুল আলীম।৯ ডিসেম্বর স্বাক্ষরিত আদেশে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়ার পারভীনকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা শিক্ষা অফিসে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা শিক্ষা অফিসার সন্ধ্যা রানী সাহাকে তাড়াশ উপজেলায় এবং তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামানকে টাঙ্গাইলের ভুয়াপুরে বদলি করা হয়েছে।

Manual5 Ad Code

১০ তারিখ স্বাক্ষরিত আদেশে বগুড়া কাহালু উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল আলমকে গাইবান্ধার সাঘাটা উপজেলা শিক্ষা অফিসার এবং সাঘাটা উপজেলা শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলামকে বগুড়া কাহালু উপজেলায় পাঠানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের আদেশে বলা হয়, কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার ১৪ ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করবেন। অন্যথায় ১৫ ডিসেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমোদন আছে বলেও জানানো হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code