সিনহা হত্যা: বিচার যাতে সুষ্ঠু হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সম্পাদকীয়: গত ৩১ জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ফাঁড়িতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা। ঘটনার পর কক্সবাজার পুলিশ বলেছিল, সিনহা তার পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা দেন। পরে পিস্তল বের করলে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। কিন্তু পুলিশের এ ভাষ্য যে সঠিক ছিল না তা তদন্তে উঠে আসে। এ হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ ও রামু থানায় যে তিনটি মামলা করে তাতে মেজর (অব.) সিনহা এবং ডকুমেন্টারি নির্মাণে তার দুই সহযোগীর বিরুদ্ধে মাদক ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়।  চার্জশিটে অভিযুক্ত ১৫ আসামির মধ্যে একজন ছাড়া বাকি সবাই কারাগারে। সেদিক থেকে অভিযুক্তরা আদালত কর্তৃক শাস্তি পেলে তাদের সাজা কার্যকর করার বিষয়টি নিশ্চিত করা সহজ হবে। টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক সাগর দে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা আশা করব, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুতই শুরু হবে এবং সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code