সাইবার হামলা: ঝুঁকিতে রয়েছে আমেরিকা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আমেরিকা  বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ার পর দেশটির সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার হামলার ‘প্রচণ্ড ঝুঁকিতে’ রয়েছে।  বৃহস্পতিবার এই আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ)। যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে। এসব হামলা প্রতিহত করা ব্যাপক জটিল ও চ্যালেঞ্জের কাজ হবে। ২০২০ সালের মার্চ মাস থেকে অ্যাডভান্সড পার্সিসটেন্ট সাইবার হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে হ্যাকারদের ধৈর্য্য, নিরাপত্তা কৌশল ও বাণিজ্যের পটপরিবর্তনের বিষয়গুলো চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। সিআইএসএ এসব সাইবার হামলার নেপথ্যে কারা জড়িত এবং কোন কোন সংস্থা হামলার শিকার হয়েছে জানায়নি। কোনও তথ্য চুরি বা ফাঁস হয়েছে কিনা তাও জানায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code