ভারত-পাকিস্তান যুদ্ধ আমাদের দেখার বিষয় নয়: ভ্যান্স

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যকার উত্তেজনা নামিয়ে আনা উচিত মন্তব্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এই পারমাণবিক শক্তিধর দুই এশীয় প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করে না এবং তাদের মধ্যে যুদ্ধ মোটেও ‘আমাদের দেখার বিষয় নয়’। “আমরা চাই যত দ্রুত সম্ভব উত্তেজনা কমে যাক। যদিও আমরা এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না।  “আমরা যেটা করতে পারি তা হলো উত্তেজনা কমাতে তাদেরকে খানিকটা উৎসাহিত করার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা একটা যুদ্ধের মাঝখানে গিয়ে জড়িয়ে পড়তে পারি না, কার্যত যেটা আমাদের দেখারই বিষয় নয় এবং আমাদের নিয়ন্ত্রণক্ষমতার বাইরে,” বৃহস্পতিবার ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের যে লক্ষ্য তাতে ভারত তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার; এদিকে পাকিস্তানকে এখনও যুক্তরাষ্ট্র তার মিত্র হিসেবেই দেখে, যদিও ২০২১ সালে আফগানিস্তান থেকে ওয়াশিংটন সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর তার কাছে ইসলামাবাদের গুরুত্ব অনেকটাই কমে এসেছে। বিশ্লেষকদের পাশাপাশি সাবেক কয়েক মার্কিন কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্রের মূল নজর এখন ইউক্রেইন-রাশিয়া ও গাজা যুদ্ধ থেকে কূটনৈতিক লক্ষ্য হাসিল করা। যে কারণে তারা ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমিয়ে আনতে সরকারিভাবে কোনো ধরনের চাপ দিচ্ছে না। বৃহস্পতিবারও নয়া দিল্লি ও ইসলামাবাদ একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে। দুই দেশের মধ্যে দুই দিনের সংঘাত এরই মধ্যে অন্তত অর্ধশত লোকের প্রাণ কেড়ে নিয়েছে। “আমাদের আশা ও প্রত্যাশা হলো- এটি যেন বিস্তৃত আঞ্চলিক যুদ্ধ বা ঈশ্বর না করুন, পারমাণবিক সংঘাতে পরিণত না হয়,” বৃহস্পতিবার বলেছেন ভ্যান্স।

মার্কিন এ ভাইস প্রেসিডেন্ট ‘আমাদের দেখার বিষয় নয়’ বললেও সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটনকে ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত কথা বলতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি উত্তেজনা কমিয়ে আনতে ও সরাসরি সংলাপে বসতে আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়েছেন। পাল্টাপাল্টি হামলার পর দুই দেশ এখন থামবে বলে বুধবার তিনি আশাও প্রকাশ করেছিলেন। সঙ্কটের ‘দায়িত্বশীল সমাধান’ খুঁজে নিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছিল।

Manual6 Ad Code

Desk: K

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code