দক্ষিণ সুরমার জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার বার্ষিক জলসা আগামী কাল ২৩ ডিসেম্বর বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে পরদিন ফজর পর্যন্ত জলসায় দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম ও মাশায়িখে এযাম ওয়াজ করবেন। ধর্মপ্রাণ সবাইকে মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার খাদিম মোঃ সামছুল ইসলাম খলীল।-বিজ্ঞপ্তি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, নিউইয়র্ক : দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ জালাল (রহ.) এর অন্যতম সঙ্গী হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.)এর বার্ষিক উরুস মোবারক ও ইসালে সাওয়াব উপলক্ষে সিলাম চকের বাজার শাহী ঈদগাহ ময়দানে আগামী ২৮ ডিসেম্বর সোমবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পবিত্র খতমে কোরআন, বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিল। হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) প্রাঃ ওয়াকফ এস্টেট সিলাম চকের বাজার এর মোতাওয়াল্লী অবসরপ্রাপ্ত সুবেদার খাদেম শাহ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দারুল ইফতা কামিল মাদ্রাসা ফেনীর প্রধান মুহাদ্দিস মুফতি মাওলানা নেছার উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদ, প্রধান আলোচকের বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা জুনাইদ হোসাইন ফারুকী টাঙ্গাইল। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সিলাম চকেরবাজার দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম। এ উপলক্ষে গত শুক্রবার এক প্রস্তুতি সভা হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) প্রাঃ ওয়াকফ এস্টেট সিলাম চকের বাজার এর মোতাওয়াল্লী অবসরপ্রাপ্ত সুবেদার খাদেম শাহ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মাহফিল সফল করতে খাদেমদের বিভিন্ন দায়িত্ব বন্টনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তব্য রখেন-খাদেম যথাক্রমে শাহ মুহিবুর রহমান, শাহ নূর উদ্দিন, শাহ লুৎফুরহমান, শাহ আতিকুর রহমান, শাহ কামাল উদ্দিন চুনু, শাহ মনূর উদ্দিন, শাহ মনফর, শাহ সাহাব উদ্দিন, শাহ খলিলুর রহমান, শাহ পংকি, শাহ রফিক, শাহ সিরাজ উদ্দিন, শাহ আলমগীর প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code