মাজার জিয়ারত মাধ্যমে আবারও সিলেটবাসীর কাছে দোয়া চাইলেন: আনোয়ারুজ্জামান চৌধুরী

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: শরীফ গাজী সিলেট :দায়িত্ব গ্রহণের প্রাক্কালে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে হযরত শাহজালালের (র.) মাজারে পৌঁছান।
এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।
সিসিক’র নবনির্বাচিত পরিষদের কাউন্সিলররাও মাজার জিয়ারত করেন। পরে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমের সাথে আলাপকালে আবারও সিলেটবাসীর দোয়া ও ভালোবাসা চেয়েছেন।
তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার ভালোবাসায় আমি ধন্য। সিলেটবাসী আমাকে তাদের মেয়র হিসাবে নির্বাচিত করে নগরভবনে পাঠিয়েছেন। আজ আমি দায়িত্ব গ্রহণ করবো। মেয়র হিসাবে আমার যাত্রা শুরুর প্রাক্কালে আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।
তিনি বলেন, সিলেটকে একটি বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তোলা আমার নির্বাচনী প্রতিশ্রুতি। আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমার সর্বশক্তি নিয়ে কাজ করবো। একাজে অতীতের মতো ভবিষ্যতেও আমি নগরবাসীর ভালোবাসা ও সহযোগীতা চাই। এই সহযোগীতা থেকে আমি বঞ্চিত হবোনা- এ আমার দৃঢ় বিশ্বাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code