যুক্তরাষ্ট্রে নতুন করোনা ছড়ানো আশঙ্কা ফাউচির

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা : যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস এরইমধ্যে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।   তিনি বলেন, আপনাকে এটি (যুক্তরাষ্ট্রে নতুন স্ট্রেইনের করোনার উপস্থিতি) অনুমান করতে হবে। আপনি যখন দেখছেন যে, যুক্তরাজ্যের মতো জায়গায় এ স্ট্রেইন বেশ প্রচলিত রয়েছে। দক্ষিণ আফ্রিকাতেও আমরা ভাইরাসটির এমন রূপান্তর দেখতে পাচ্ছি। এরইমধ্যে যদি এটি যুক্তরাষ্ট্রেও থাকে তাহলেও আমি অবাক হবো না। আমরা যখন খুঁজতে শুরু করবো, তখন আমরাও এটি খুঁজে পাবো। তিনি বলেন, নভেল করোনাভাইরাস যেহেতু একটি আরএনএ ভাইরাস সেহেতু এটির প্রচুর রূপান্তর ঘটে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব রূপান্তরের তেমন কোনও কার্যকারিতা থাকে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code