যুক্তরাজ্যে নতুন করোনা: ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একের পর এক দেশ যুক্তরাজ্য ভ্রমণ বাতিল করলেও তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাজ্যে প্রয়োজনীয় ভ্রমণ পুনরায় শুরু করতে মঙ্গলবার বিভিন্ন দেশের প্রতি সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। ইইউ’র ২৭টি সদস্য দেশ যুক্তরাজ্যের সঙ্গে তাদের বিধিনিষেধ সমন্বয়ের চেষ্টা করছে। ব্রিটিশ সরকার নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানানোর পর বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্য ভ্রমণ বাতিলের ঘোষণা দিয়েছে। আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে। রবিবার ব্রিটিশ সরকারের ওই ঘোষণার পর প্রথমে কয়েকটি ইউরোপীয় দেশ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর আরও কিছু দেশ তা অনুসরণ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code