

ডেস্ক নিউজ, ঢাকা: জার্মানির রাজধানী বার্লিনের ক্রয়েৎসব্যার্গে শনিবার প্রথম প্রহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাধীদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড। ঘটনাটি ঘটেছে রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি-এসপিডি এর কার্যালয়ের কাছে। আহতদের একজনকে পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়। বাকিরা রাস্তায় পড়েছিলেন।ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি তারা। তবে কোনও রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি।