ডিসেম্বরে ইসলামি বন্ড ছাড়ছে সরকার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশে শরিয়াভিত্তিক ৮ হাজার কোটি টাকার ইসলামি বন্ড বাজারে আসছে। প্রথমবারের মতো সরকার সুকুক বন্ড নামের এই বন্ড ছাড়তে যাচ্ছে। চলতি মাসের মধ্যেই এই বন্ড বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এই বন্ড ছাড়তে সরকার অক্টোবরে একটি নীতিমালা করেছে। তার আওতায় বন্ড ইস্যুর চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক সুকুক বন্ড ইস্যু করবে। আরবি শব্দ সুকুক-এর অর্থ হচ্ছে সিলমোহর লাগিয়ে কাউকে অধিকার ও দায়িত্ব দেওয়ার আইনি দলিল। এখন থেকে সুকুক হবে সরকারের অর্থ সংগ্রহের নতুন একটি উৎস, যে অর্থ উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা হবে। প্রচলিত বন্ডে সুদ, ফটকা ইত্যাদি থাকায় তা শরিয়াহ সম্মত নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code