আইসিটি খাতে আয় ১ বিলিয়ন ডলারের বেশি: পররাষ্ট্র সচিব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আইসিটি সেক্টরের এ লক্ষ্যমাত্রা অর্জনে বিপুল ভূমিকা রয়েছে।বর্তমানে আইসিটি খাতে বাংলাদেশের রপ্তানি আয় এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি। সামনের দিনগুলোতে রোবোটিক্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ৫জি ইত্যাদি বিষয় আইসিটি সেক্টরের অধিকাংশজুড়ে থাকবে। আজ এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় মাসুদ বিন মোমেন বলেন, সারা বিশ্বে আইটি বিপ্লব ঘটেছে। তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরত্ত চলতে হবে। বিভিন্ন আইটি কোম্পানির প্রতিনিধিদের তিনি আশ্বস্ত করেন তাদের সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code