আরও বড় ধরনের মহামারি আসতে পারে : ডব্লিউএইচও

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিশ্ব জুড়ে মারাত্মক প্রভাব বিস্তার করেছে। এখনো করোনার ভয়াল থাবার তটস্থ মানুষের জীবন। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ আরো সতর্কতা জারি করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এটিই শেষ নয়, সামনে আরও বড় ধরনের মহামারি আসতে পারে। সেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে বিশ্বকে আরও আন্তরিক হতে সংস্থাটি আহ্বান জানিয়েছে।

চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে জাতিসংঘের সংস্থাটির জানতে পারার এক বছর উপলক্ষে এর জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান সোমবার সাংবাদিকদের বলেছেন, বর্তমান মহামারি একটি সতর্কবার্তা।

তিনি স্বীকার করেন, এই মহামারি খুবই মারাত্মক রূপ নিয়েছে। এটি খুব দ্রুত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু এটিই অনিবার্যভাবে শেষ নয়।

জোর দিয়ে বলেন, বর্তমান ভাইরাসটি খুবই ছোঁয়াচে এবং এর কারণে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু অন্য যে রোগগুলো আসছে তার তুলনায় এই ভাইরাসে মৃত্যুহার যুক্তিসংগতভাবে কম।

রায়ান বলেন, ভবিষ্যতে আরও মারাত্মক পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

Manual7 Ad Code

ডব্লিউএইচও’র সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড সতর্ক করে বলেছেন, করোনা সংকট মোকাবিলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে। রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে। কিন্তু ভবিষ্যতের মহামারিকে দূরে রাখতে এই অগ্রগতি এখনো অনেক সামান্য।

Manual3 Ad Code

তবে এ প্রসঙ্গে সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতের হুমকি মোকাবিলায় প্রস্তুত হতে বর্তমান মহামারি আমাদের সাহায্য করবে। তবে বিষয়টিকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে তিনি আহ্বান জানান।

Manual7 Ad Code

করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত প্রায় ১৮ লাখ লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে আট কোটিরও বেশি লোক।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code