দ. কোরীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনে আজ প্রস্তাব তুলবে বিরোধীদল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual1 Ad Code

ইউনের পর এবার অভিশংসনের ঝুঁকিতে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। দেশটির বিরোধীদল জানিয়েছে, হানের অভিশংসনের জন্য বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হবে ও পরদিন এ বিলের ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ডেমোক্র্যাটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চান-দায়ে এক বিবৃতিতে বলেছেন, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, সংবিধান রক্ষায় হান ডাক-সুর যোগ্যতা বা সদিচ্ছার ঘাটতি রয়েছে।

সাংবিধানিক আদালতে তিন বিচারপতির নিয়োগকে কেন্দ্র করে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির রোষের শিকার হয়েছেন হান। বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্টের ভোট ওই তিন বিচারপতির পক্ষে গেলেও হানের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য তাদের অপেক্ষা করতে হবে। তাদের নিয়োগ তাৎক্ষণিকভাবে না হলে হানকেও অভিশংসনের হুমকি দিয়েছেন বিরোধীরা।

Manual7 Ad Code

চলতি মাসের ৩ তারিখে সামরিক আইন জারির ঘোষণা দিয়ে পুরো দেশকে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছেন অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। আদালতের রায়ের ওপর তার স্থায়ী অপসারণ বা পুনর্বহাল নির্ধারণ করছে। এখন হানকেও অভিশংসনের মুখোমুখি করা হলে দেশটিতে রাজনৈতিক সংকট কেবল আরও ঘনীভূত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code