শক্তিশালী ভূমিকম্পের আঘাত, লণ্ডভণ্ড ক্রোয়েশিয়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: ক্রোয়েশিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবারের এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

Manual4 Ad Code

তাৎক্ষণিকভাবে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাজধানী জাগ্রেবের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

আগের দিন সোমবার একই এলাকায় ৫ দশমিক ২ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়।

ক্রোয়েশিয়া রেড ক্রস জানায়, তারা পেট্রিঞ্জায় ভূমিকম্পে আক্রান্তদের সহায়তায় সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে।

Manual4 Ad Code

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ভূতত্ত্ববিজ্ঞানী স্টিফেন হিকস এক টুইট বার্তায় জানান, শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code