বারী হোম কেয়ারের ষষ্ঠ শাখা নিউইয়র্কের বাফেলোতে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান বারী হোম কেয়ারের ষষ্ঠ শাখার উদ্বোধন হতে যাচ্ছে বাফেলোতে। অনন্য সেবা এবং সাফল্যের ধারাবাহিকতায় বর্তমান গ্রাহক এবং নতুন গ্রাহকদের সুবিধার্থে খুব শিগগির বারী হোম কেয়ারের বাফেলো কার্যালয়ে (৫৯ ওয়ালডেন এভিনিউ, বাফেলো, নিউ ইয়র্ক – ১৪২১১, ফোন: ৭১৬-৮৯১-৯০০০, ৭১৬-৪০০-৮৭১১, ৭১৬-২৯২-৮৫২৬) হোম কেয়ার সংশ্লিষ্ট সকল সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আসেফ বারী টুটুল। নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার নিষ্ঠা এবং দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি নিউইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে হোমকেয়ার সার্ভিস দিয়ে থাকে, দ্রুততার সাথে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং ঘরে বসে উপার্জনে সহায়তা করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, লং আইল্যান্ড, ওজোন পার্কে বারী হোম কেয়ারের সকল শাখায় তাদের কার্যক্রম চালু রয়েছে।

Manual5 Ad Code

প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ বারী জানান, অনন্য সেবা এবং সাফল্যের ধারাবাহিকতায় বাফেলোতে বাঙালি কমিউনিটির সুবিধার্থে বারী হোম কেয়ার নতুন অফিস চালু করতে যাচ্ছে। এই অফিস থেকে বাফেলোবাসীদের জন্য হোমকেয়ার সার্ভিসের সকল সুবিধা প্রদান করা হবে। আসিফ বারী বলেন, “আমরা সকলের দোয়া প্রার্থী। প্রত্যাশা করব, বরাবরের মত এবারের অগ্রযাত্রাতেও আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা বারী হোম কেয়ারের সাথে থাকবে।”

Manual5 Ad Code

সম্প্রতি কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়েও নি:স্বার্থভাবে কমিউনিটিতে সেবার হাত বাড়িয়েছে বারী হোম কেয়ার। ইতোমধ্যেই কমিউনিটিতে মারনঘাতী করোনায় মৃত্যুবরণকারীদের ফিউনারেল খরচ বহন করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে বারী হোম কেয়ার। করোনায় শহীদদের ফিউনারেল এর খরচ যোগানোর পাশাপাশি বারী হোম কেয়ার করোনাকালীন সময়ে কমিউনিটিতে ফুড ড্রাইভে বিশেষ ভূমিকা রাখে। নিউইয়র্কের বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় করোনা আক্রান্ত, বয়স্ক, অসুস্থ, অস্বচ্ছল পরিবারগুলোর কাছে নিয়মিত খাবার পৌঁছে দেওয়ার দ্বায়িত্ব পালন করে বারী হোম কেয়ার। সেইসাথে কমিউনিটিতে আনডকুমেন্টেড জনগোষ্ঠীকে অর্থ সহায়তা দিয়ে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বারী হোম কেয়ার। এইসকল জনহিতকর কাজের কারণে বারী হোম কেয়ার এবং এর প্রতিষ্ঠাতা আসেফ বারী টুটুল নিউইয়র্কের ব্রুকলীন বোরো প্রেসিডেন্ট কর্তৃক “করোনা হিরো” এওয়ার্ড অর্জন করেন।

উল্লেখ্য, মানব সেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব আসেফ বারী গত কয়েক দশক ধরে নিরলস সেবা দিয়ে আসছেন কমিউনিটিতে। তিনি বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা, রংপুর জিলা সমিতির সভাপতি হিসেবে কমিউনিটির মানুষের জীবন মান উন্নয়নে এবং বিভিন্ন সংকটকালীন সময়ে অনন্য ভূমিকা পালন করছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code