আবার স্পিকার ন্যান্সি পেলোসি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  মাত্র সাত ভোটের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) স্পিকার নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে। এবার ন্যান্সির জয় সহজ ছিল না। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও তিনি স্পিকার পদ জিতেছেন মাত্র সাত ভোটে (২১৬-২০৯)। দলের ভিতরেই বিরোধিতা ছিল। অনেক তরুণ সদস্য স্পিকার পদের দাবিদার ছিলেন। করোনার কারণে অনেকে আসেননি। তবে সেই সব বাধা অতিক্রম করে পেলোসি আবার স্পিকার নির্বাচিত হয়েছেন। ২০০৩ সাল স্পিকারের দায়িত্বে রয়েছেন ন্যান্সি পেলোসি। ৮০ বছর বয়সী মার্কিন এই রাজনীতিক বলেছেন, আর দুই বছর তিনি স্পিকার থাকতে চান।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code