হরিরামপুরে ভেজাল গুড় ধ্বংস, ৩ জনকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

 

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) :

Manual3 Ad Code

মানিকগঞ্জের হরিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল গুড় তৈরির দায়ে তিন জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ১০ মন ভেজাল গুড় ধ্বংস করা হয়।

Manual7 Ad Code

গতকাল মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।

Manual7 Ad Code

অভিযান সূত্রে জানা যায়, ভেজাল গুড় তৈরির দায়ে উপজেলার হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার টাকা, রমজান আলীকে ১০ হাজার টাকা এবং গোপীনাথপুর মজমপাড়া গ্রামের একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল মুঠোফোনে জানান, ভেজাল গুড় তৈরির দায়ে তাদের ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code