লালপুরে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago
Exif_JPEG_420

Manual6 Ad Code

লালপুর (নাটোর) :
নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আলহাজ্ব আব্দুল আজিজ শিক্ষাবৃত্তি এবং ২৮ জন শিক্ষার্থীর মাঝে ২৮ টি বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সকালে গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে ও গৌরীপুর স্কুল এন্ড কলেজে শাখার সহকারি অধ্যাপক (বাংলা) সেলিম হক এর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুল আজিজ, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেশম উন্নায়ন বোর্ড এর উপসচিব সৈয়দ মোস্তাক হাসান, লালপুর থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিক, গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, গভানিং বডির সাবেক সভাপতি শহিদুল্লা প্রামানিক শহিদ, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভানিং বডির সভাপতি সুমন, প্রতিষ্ঠানের শিক্ষিকমন্ডলী, অভিভাবক,শিক্ষার্থীরা সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ।
উল্লেখ্য অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আলহাজ্ব আব্দুল আজিজ শিক্ষাবৃত্তি হিসেবে ৭৬ হাজার ১০০টাকা এবং ২৮ জন শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পদ্মা পেট্রোলিয়াম কর্পোরেশন এর সৈজন্যে ১৪টি ও মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশন এর সৈজন্যে ১৪টি মোট ২৮টি বাই সাইকেল বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code