পুঠিয়া পাট বিক্রয় মূল্য বেশী : কৃষক খুশি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

পুঠিয়া (রাজশাহী) :
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পাট চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। বর্তমানে পাট কাটা শুরু হয়েছে। ভাল দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩,৩০০ (তিন হাজার তিনশত) হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাট চাষ হয়েছে ৩,৩১৫ হেক্টর। ইতিমধ্যেই প্রায় ৫০০ হেক্টর জমির পাট কাটা সমাপ্ত হয়েছে।
উপজেলার তারাপুর গ্রামের পাট চাষী মকসেদ আলী জানান, রসুন আবাদ তুলে পাট চাষ করেছেন। পাট হাটে তুলে ২,২০০/- (দুই হাজার দুইশত) টাকা মন দরে পাট বিক্রয় করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শামসুন্নাহার ভূঁইয়া জানান, লক্ষ্যমাত্রা ৩,৩০০ হেক্টরের স্থলে উপজেলায় ৩,৩১৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বিঘায় ১০ মন হারে পুঠিয়া উপজেলায় মোট উৎপাদন হবে ৯,৯০০ মেঃটন পাট।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code