শেষ উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একশ করা নিয়ে সংশয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রোভম্যান পাওয়েল ও আলজারি জোসেফ প্রতিরোধ গড়ে স্কোর একশ পার করেন। স্কোরবোর্ডে ১২০ রান তোলার পর তাদের বিচ্ছিন্ন করেন মোস্তাফিজুর রহমান।

Manual6 Ad Code

৩২ রানের এই জুটি ভাঙে আলজারি গালিতে দাঁড়ানো লিটন দাশকে ক্যাচ দিলে। ২১ বলে তিন চারে ১৭ রান করেন তিনি। রোভম্যানের সঙ্গে শেষ জুটিতে নেমেছেন আকিল হোসেন। ৩৮ ওভারে ৯ উইকেটে ১২০ রান ওয়েস্ট ইন্ডিজের।

 

উইন্ডিজের অষ্টম উইকেট মিরাজের

ওয়েস্ট ইন্ডিজের প্যাভিলিয়নে ফেরার মিছিলে এবার যোগ দিলেন রেমন রেইফার। ৩০তম ওভারের চতুর্থ বলে নিজের তৃতীয় উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ ব্যাটসম্যানের বিরুদ্ধে এলবিডাব্লিউর জোরালো আপিলে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ এবং সিদ্ধান্ত যায় তাদের পক্ষে। ১২ বলে ২ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন রেইফার।

Manual1 Ad Code

৩০ ওভারে ৮ উইকেটে ৮৮ রান ওয়েস্ট ইন্ডিজের। রোভম্যান পাওয়েলের সঙ্গে ক্রিজে আছেন আলজারি জোসেফ।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

হাসানের বলে সপ্তম ব্যাটসম্যানের বিদায়

আবারও জোড়া আঘাতে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসানের কাছে অধিনায়ক জেসন মোহাম্মদের উইকেট হারানোর পরের ওভারে হাসান মাহমুদ পান সফরকারীদের সপ্তম উইকেট। ২৫ বলে ২০ রান করে বোল্ড হন উইন্ডিজ ব্যাটসম্যান।

২৫ ওভারে ৭ উইকেটে সফরকারীদের সংগ্রহ ৭২ রান। ক্রিজে রোভম্যান পাওয়েলকে সঙ্গ দিচ্ছেন রেমন রেইফার।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code