লোক কবি মকদ্দস উদাসীকে ‘আহবাব স্বর্ণপদক’ প্রদান

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৪ বর্ষের বার্ষিক সাধারণ সভায় বিশিষ্ট লোককবি মকদ্দস আলম উদাসীকে‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে। সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সংসদের নিজস্ব মিলনায়তন শহিদ সোলেমান হলে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সভায় এ পদক হস্তান্তর করা হয়। এর আগে ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হারুনুজ্জামান চৌধুরী বক্তব্যকালে বলেন, দেওয়ান আহবাব আজীবন কলম চালিয়েছেন, সংগ্রাম করেছেন স্বাধীনভাবে মাথা উঁচুু করে দাঁড়াবার জন্যে। নতুন প্রজন্ম তার এই চেতনায় উজ্জীবিত হলেই পদক প্রবর্তন সার্থক হবে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে পুরস্কৃত কবি মকদ্দস আলম উদাসীর হাতে‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হারুনুজ্জামান চৌধুরী স্বর্ণপদক, কমিটির সদস্যসচিব সেলিম আউয়াল সম্মাননা সনদ, সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী সম্মাননা ক্রেস্ট, অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুুজিবুর রহমান চৌধুরী সম্মাননা অর্থ নগদ দশ হাজার টাকা তুলে দেন।

Manual8 Ad Code

সম্মাননা গ্রহণশেষে অনুভূতি ব্যক্তকালে মকদ্দস আলম উদাসী বলেন, নিজের হৃদয়ের কথা বলার জন্যেই লিখেছি, কখনো পুরস্কারের কথা ভাবিনি। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে নি:সন্দেহে। এসমসয় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি আবদুল হামিদ মানিক, সহসভাপতি মুহম্মদ বশিরুদ্দিন, কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুৃরী বাহার, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন,দেওয়ান আহবাবের পুত্রবধু আলিয়া চৌধুরী, বিশিষ্ট লেখক সৈয়দ মবনু, কেমুসাস’র কোষাধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান, সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code