কেউ কি ছিলো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

সাহিত্য ডেস্কঃ
স্বপ্নে ভেসে আসে কতো বিবর্ণ আলপনা
স্বপ্নের তান্ডবে আতঙ্ক ছড়ায় প্রাণের ঘরে
আহাকার নেমে আসে সমস্ত সত্ত্বায়,
কে ছিল? কেউ কি ছিল? কোথায় ছিলো?
বুঝি না কেন এমন হয়, বুঝি না দয়াল !

Manual6 Ad Code

জীবনযাপনে অস্থিরতা সারাক্ষণ প্রবাহমান
মস্তিস্ক ঝিমায়; মন পোড়ায়!
জ্বালা-যন্ত্রণা মাকড়সার জালের মতো
বেঁধে রেখেছে বন্দীশালায়,
তাঁরে পাই না স্বপ্নে
যারে পাই সেতো আপন নয়
সে এক বিভীষিকা!

Manual3 Ad Code

জলের দামে দুয়ার খুলেছি
ফুলের মালা গেঁথেছি নিরলে
তীব্র আকাক্সক্ষায় পথ পানে চেয়ে
উদাস নয়নে দাঁড়িয়ে আছি,
মৌনতা মুখর হবে-
সে স্বপ্নে আসবে সুরের মায়ায়
আলিঙ্গন করবে ভালোবাসায়।

এতো আশা-প্রত্যাশা আমার
এতো সংকট পালাবে; হবে পলাতক,
মস্তিস্ক ফুরফুরে হবেই হবে,
আলো আসবে ভালোবাসবে
আখের রসে দয়াল আরেকটুকু
মিষ্টি দিও; যে রসসুধা প্রাণ জুড়িয়ে দেবে।

Manual6 Ad Code

লেখক- সজল ঘোষ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code