রিপাবলিকান পার্টি ছাড়লেন বুশ প্রশাসনের সাবেক কর্মকর্তারা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টি থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের কর্মকর্তারা। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি দলের নেতাদের নির্ভরশীলতা এবং নির্বাচন নিয়ে ট্রাম্পের জালিয়াতির দাবির প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। খবর রয়টার্সের।

Manual4 Ad Code

সাবেক কর্মকর্তারা পদত্যাগের কারণ সম্পর্কে বলেছেন, তারা মনে করেছিলেন, নির্বাচনে হারার পর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে দল মুক্ত হবে এবং গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চুরির দাবিকে প্রত্যাখ্যান করবেন দলের নেতারা। উলটা বেশির ভাগ রিপাবলিকান আইনপ্রণেতা ট্রাম্পের প্রতিই আসক্ত হয়ে পড়েছেন।

Manual2 Ad Code

বুশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জিমি গুরোলি বলেন, যে রিপাবলিকান পার্টিকে আমি জানতাম সেই পার্টি এখন আর নেই। পার্টিতে এখন ট্রাম্পের আমল শুরু হয়েছে।

বুশ প্রশাসনের আরেক শীর্ষ কর্মকর্তা ক্রিস্টোফার পুরসেল বলেন, বুশ প্রশাসনের ৬০ থেকে ৭০ ভাগ কর্মকর্তা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আগামী ৯ ফেব্রুয়ারি সিনেটে অভিশংসনের বিচার শুরু হওয়ার কথা। যারা ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদের অভিশংসনে ভোট দিয়েছিলেন তারা চাপে আছেন।

ইতিমধ্যে পাঁচ জন সিনেটর ট্রাম্পের পক্ষে চলে এসেছেন। ট্রাম্প নিজেই একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করায় রিপাবলিকান পার্টিতে ভাঙন ধরবে বলে আশঙ্কা করা হচ্ছিল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code