অপো স্মার্টফোন বিস্ফোরণে তরুণ আহত

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

পকেটে ছিল অপোর নতুন স্মার্টফোন। মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন বাড়ি। হঠাৎ বিস্ফোরণ! এরপর সোজা হাসপাতালে।

Manual5 Ad Code

ভারতের হায়দরাবাদের বল্লারাম পুলিশ স্টেশনের কাছে মঙ্গলবার এ ঘটনা ঘটে। ২৮ বছর বয়সী ওই তরুণের নাম মো. ইমরান।

Manual3 Ad Code

বল্লারাম পুলিশ স্টেশনের সার্কেল ইন্সপেক্টর রমেশ রেড্ডি জানান, পুলিশ স্টেশনের পাশ দিয়ে ইমরান যাচ্ছিলেন। এ সময় তার পকেটে থাকা স্মার্টফোনটি বিস্ফোরণ হয়। অপো ব্র্যান্ডের স্মার্টফোনটি তিনি কয়েক দিন আগেই কিনেছিলেন।

Manual5 Ad Code

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ইমরানের পকেটে অপো এ ফাইভ ছিল। পকেটে ফোন বিস্ফোরণের পরই তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পায়ের কাছে পুড়ে যাওয়ার পাশাপাশি মাথা ও থুতনিতে গুরুতর আঘাত পেয়েছেন।

পুলিশ জানিয়েছে, ইমরান এখন আশঙ্কামুক্ত। তাকে স্থানীয় কনজুমার কোর্টে অভিযোগ জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম হওয়ার কারণেই স্মার্টফোনটি বিস্ফোরিত হয়েছে।

Manual2 Ad Code

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অপো জানিয়েছে, ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে আসছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা আরো উদ্যোগী হবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code