সিলেটে করোনায় কমেছে মৃত্যু বাড়ছে সুস্থতা

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক : সিলেটে করোনায় কমেছে মৃত্যু। সেই সাথে দ্রুত বাড়ছে সুস্থতা। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৫ জনের।  এছাড়া সিলেট বিভাগে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার  (৫ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

Manual3 Ad Code

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১২জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৫জন,সুনামগঞ্জে ১জন, হবিগঞ্জে ১জন ও মৌলভীবাজারে আরও ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৯৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৯২জন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code