জিল্লুর রহমানের কাছে তরুণীর অভিযোগ, চার লেনের সড়কের আশ্বাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান মনোনয়ন বাছাই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় তার পথ আটকান এক তরুণী। জিজ্ঞাসা করলে ওই তরুণী তার এলাকার ভাঙা সড়কের নাজেহাল অবস্থার অভিযোগ দেন। মোহাম্মদ জিল্লুর রহমান সেই তরুণীকে তখনই আশ্বাস দেন আগামী আট-নয় মাসের মধ্যে সেই সড়ক চার লেনের হবে।

Manual8 Ad Code

সোমবার (৪ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘটনাটি ঘটে। মোহাম্মদ জিল্লুর রহমানের এমন আশ্বাসে সেই তরুণী তাকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি মোহাম্মদ জিল্লুর রহমান একজন যোগ্য প্রার্থী।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার কলেজ ছাত্রী পিংকি জেলা প্রশাসকের অফিসের একটি কাজে আসেন। তখন দেখতে পান সেখানে এসেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার নতুন মুখ মোহাম্মদ জিল্লুর রহমান। তখন সেই তরুণী তার দীর্ঘদিনের দুঃখের কথা জানান। সালাম দিয়ে ওই তরুণী বলেন, আমাদের বাড়ির পাশের যে সড়ক সেটার খুবই খারাপ অবস্থা। এটা কেউ দেখে না, এটা নিয়ে কেউ কথাও বলে না। কোনো রোগী যদি এই সড়ক দিয়ে আসে, ওনার অবস্থা এখানেই খারাপ হয়ে যাবে।

Manual3 Ad Code

তখন মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মিরপুর থেকে শ্রীমঙ্গল হয়ে শেরপুর পর্যন্ত একটি চার লেন সড়ক হবে। আগামী আট-নয় মাসের মধ্যে এটার টেন্ডার কাজ শুরু হবে। অচিরেই এই সমস্যার সমাধান হবে। আমি এটা নিয়ে কাজ করতেছি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code