যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ এড়াতে বিল পাস

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual5 Ad Code

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা ‘শাটডাউন’ এড়াতে বিল পাস করেছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতের সময়সীমা অতিক্রম করার কিছুক্ষণ আগেই বাজেট চুক্তিটি পাস হয়। এর কয়েকঘণ্টা আগে বিলটি পাস করেছিল কংগ্রেসের প্রতিনিধি পরিষদও। এর ফলে ২০১৯ সালের পর প্রথমবার মার্কিন কেন্দ্রীয় সরকার শাটডাউন এড়াবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

নতুন বিলটি প্রতিনিধি পরিষদে ব্যাপক সমর্থনে পাস হয়। এর পক্ষে ভোট পড়ে ৩৬৬টি আর বিপক্ষে ৩৪টি। সিনেটে এটি পাস হয় ৮৫-১১ ভোটে।

তবে চুক্তিতে প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি অন্তর্ভুক্ত নেই,যেখানে তিনি আইনপ্রণেতাদের ফেডারেল সরকারের ঋণের সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। এটি তার নিজের দলের আইনপ্রণেতাদের নির্দেশনা দেওয়ার ক্ষমতার সীমাবদ্ধতা প্রকাশ করে।

এর ফলে আগামী মধ্য-মার্চ পর্যন্ত মার্কিন ফেডারেল সংস্থাগুলোর তহবিলের জোগান অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হলো। তবে বিলটি আইনে পরিণত করতে হলে এতে প্রেসিডেন্ট বাইডেনের সই দরকার হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code