বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দশটি সেঞ্চুরির কীর্তি মুমিনুলের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। শুরুতে ৪ উইকেট হারানোর পর তার ব্যাটে বড় লিড নিয়েছে স্বাগতিকরা। দলের প্রয়োজনে দারুণ এই ইনিংস খেলে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন মুমিনুল। ছুঁয়েছেন কুমার সাঙ্গাকারা-মাইকেল ক্লার্কদের।

Manual6 Ad Code

মুমিনুল হক বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দশটি সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ছাড়িয়ে গেছেন টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবালকে। ক্রিকেটের এলিট ফরম্যাটে বাঁ-হাতি ওপেনার তামিমের সেঞ্চুরি নয়টি। এর আগে মুমিনুল গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে স্পর্শ করেন তামিমকে।

Manual1 Ad Code

এছাড়া মুমিনুল তার ক্যারিয়ারের দশ সেঞ্চুরির সাতটিই পেয়েছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়া এই স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সেঞ্চুরি করে শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধানে ও মাইকেল ক্লার্ককে স্পর্শ করেছেন। গলে সাঙ্গাকারা ও জয়বর্ধানের সেঞ্চুরি আছে সাতটি করে। ক্লাক সাত সেঞ্চুরি করেছেন অ্যাডিলেড ওভালে।

Manual2 Ad Code

এছাড়া চট্টগ্রামে সাতটি সেঞ্চুরি করে মুমিনুল ছাড়িয়ে গেছেন মাইকেল ভন, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, গ্রাহাম গুচদের। টেস্ট নেতৃত্বের শুরুতে থাকা মুমিনুলের সামনে অবশ্য সুযোগ আছে সাঙ্গাকারা-জ্যাক ক্যালিসদের পরের রেকর্ডটি ছাড়িয়ে যাওয়ার।

কারণ সাবেক লংকান অধিনায়ক সাঙ্গাকারা কলম্বোর স্পোর্টস সিটি ক্লাবে করেছেন আট সেঞ্চুরি। প্রোটিয়া অলরাউন্ডার ক্যালিস কেপ টাউনের নিউল্যান্ডসে নয়টি এবং ডন ব্রাডম্যান মেলবোর্নে খেলেছেন নয়টি শত রানের ইনিংস। কলম্বোর স্পোর্টস সিটি ক্লাব গ্রাউন্ডে ১১ সেঞ্চুরি নিয়ে মাহেলা জয়বর্ধানে আছেন সবার উপরে। ওই রেডর্কও নিজের করে নিতেই পারেন মুমিনুল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code