

নিউজ ডেস্কঃ ৭.৫ মাত্রার প্রবল ভূমিকম্প অনুভূত হয় প্রশান্ত মহাসাগরের দক্ষিণে। বুধবার (১০ ফেব্রুয়ারি)’র এই ভূমিকম্পের কারণে বছরের শুরুতেই সুনামির আতঙ্কে অস্ট্রেলিয়া। সতর্কতা জারি করা হয়েছে উত্তর নিউজিল্যান্ডেও।
অস্ট্রেলিয়ান ব্যুরো অফ মেটারোলজি থেকে জানানো হয়েছিল ভূমিকম্পের পাঁচ ঘন্টার মধ্যেই সুনামি আছড়ে পড়তে পারে। ফিজি, নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে প্রায় ০.৩ মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ উঠতে পারে। জানা যায়, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল পূর্ব অস্ট্রেলিয়ার থেকে ৩৪০ মাইল দূরে। ভূমিকম্পের রেশ পৌঁছেছে উত্তর নিউজিল্যান্ডেও।