বিশাল জয়ে সিরিজে ফিরল ভারত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ  ঘরের মাঠে এর আগে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে তিনশ’ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষেও আছে বড় জয়। তবে তিনশ’ বা অধিক  রানের কোটায় মেন ইন ব্লুজদের ছিল না জয়। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে এবার জো রুটদের সেই স্বাদ দিলেন বিরাট কোহলিরা। হারালেন ৩১৭ রানের বিশাল ব্যবধানে।

রানের হিসেবে যা ভারতের পঞ্চম সর্বোচ্চ জয়। দুর্দান্ত এই জয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের শোধ নিলেন রবি শাস্ত্রীর শিষ্যরা। দলের দারুণ এই জয়ে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন আক্সার প্যাটেল। ষষ্ঠ ভারতীয় স্পিনার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।

Manual7 Ad Code

চেন্নাইয়ে দ্বিতীয় এই টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিং করে ৩২৯ রানের ভালো সংগ্রহ পায় ভারত। দলের হয়ে ওপেনার রোহিত শর্মা ১৬১ রানের ইনিংস খেলেন। এছাড়া সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত পান ফিফটির দেখা। জবাব দিতে নেমে মাত্র ১৩৪ রানে অলআউট হয় সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংস থেকে ভারত লিড নেয় ১৯৫ রানের।

Manual8 Ad Code

ওই রান তাড়া করে জেতা অসম্ভবই ছিল ইংলিশদের জন্য। তবে জো রুটরা নিশ্চয় লড়াই উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু পারেনি। ভারতের স্পিন আক্রমণে ধসে গেছে ১৬৪ রানে। প্রথম ইনিংসে ভারতীয় স্পিনার অশ্বিন তুলে নেন ৫ উইকেট। দুই উইকেট পান আক্সার প্যাটেল। দ্বিতীয় ইনিংসে আবার ৫ উইকেট নেন অভিষিক্ত আক্সার প্যাটেল। অশ্বিন তুলে নেন ৩ উইকেট।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code