আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি: মাশরাফি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট,ঢাকা : করোনা ভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মর্তুজা বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। এমন খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে শোনা গেলেও, এমন সংবাদে বিচলিত না হতে সবার কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। এনিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। সেখানে তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।

Manual3 Ad Code

মাশরাফি লিখেন, আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।
সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code