যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২১ জনের মৃত্যুঃ কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া তুষার ঝড়ে বিপর্যস্ত লাখ লাখ মানুষ। এ অঞ্চলে রেকর্ড পর্যায়ে নিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এছাড়া ঝড়ের কারণে টেক্সাসের রাজধানী শহর অস্টিনের তাপমাত্রা আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্কোরেজের চেয়েও নিচে নেমে এসেছে । যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে শীতকালীন তুষারঝড়ে ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। কয়েক লাখ মানুষ বিদ্যুৎসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

 

তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাসের বাসিন্দারা। অঙ্গরাজ্যটির অন্তত ৪০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আরিজোনায় অন্তত আড়াই লাখ মানুষ বিদ্যুৎবিহীন জীবনযাপন করছেন। অন্যান্য স্থানে আরও আড়াই লাখ মানুষ অন্ধকারে বাস করছে।

 

Manual8 Ad Code

দেশটির ৭৩ শতাংশেরও বেশি এলাকা তুষারের নিচে ঢাকা পড়েছে এবং ১৫ কোটিরও বেশি লোক শীতকালীন ঝড়ের সতর্কতার মধ্যে আছেন বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) ।

 

টেনেসি, কেনটাকি ও লুইজিয়ানা রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশিরভাগ মৃত্যু হয়েছে টেক্সাসে।

 

টেক্সাসের পরিস্থিতি সামাল দিতে এবং কেন্দ্রীয় সরকারের সাহায্য পৌঁছে দিতে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারি করেছেন। যে সময় জরুরি অবস্থা জারি করা হয়, তখন টেক্সাসের বিভিন্ন এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আবার চালু করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা কাজ করছেন।

 

 

Manual6 Ad Code

এনবিসি নিউজের বরাতে জানা যায়, সবচেয়ে পর্যুদস্ত অবস্থা টেক্সাসে। সেখানে তাপ উৎপাদনকারী একটি গাড়ি থেকে কার্বন মনো অক্সাউড নির্গত হয়ে একজন নারী ও একজন কিশোরী মারা গেছেন।

 

Manual7 Ad Code

 

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, টেক্সাস, লুসিয়ানা, আলাবামা ও নিউ মেক্সিকোর ওপর দিয়ে বয়ে যাওয়া তুষার ঝড়ে সেসব রাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানকার মহাসড়কগুলোতে বরফ জমে দুর্ঘটনা ঘটছে। টেক্সাস, কেন্টাকি ও মিসৌরিতে ঝড় ও সড়ক দুর্ঘটনার কারণে এ পর্যন্ত ২০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে।

Manual8 Ad Code

 

 

দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ চার্লস রস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হিউস্টনে বরফ পড়ছে। পেনসিলভেনিয়াতে বৃষ্টি হতে পারে।’ গত ৩২ বছরে এই প্রথম অস্টিনে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে এবং ৫৫ বছর পর সেখানে এক রাতে ৬ দশমিক ৪ ইঞ্চি পুরু বরফ পড়েছে। টেক্সাসে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ায় সরকারি কর্মকর্তারা জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

 

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে যেকোনো জরুরি সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে গভর্নরদের আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে প্রবল ঠাণ্ডার কারণে যুক্তরাষ্ট্রের বিশাল এলাকাজুড়ে করোনাভাইরাস টিকাদান কর্মসূচী ও টিকা সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী শনিবারের আগে এ পরিস্থিতি স্বাভাবিক হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code