বাইডেন দায়িত্ব পালনে উপযুক্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বয়স কোনো বিষয় না। তারপরও এই ডেমোক্র্যাট নেতাকে নিয়ে সমর্থকরা উদ্বিগ্ন থাকে। কারণ ২০২৪ সালের নির্বাচনে জয় পেলে, সামনের চার বছরের জন্য যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন ৮০ বছরের বাইডেন।

হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করে জানান, প্রেসিডেন্ট দায়িত্বের জন্য উপযুক্ত। কোনো ধরনের জটিলতা ছাড়ায় তিনি তার সব দায়িত্ব পালন করতে পারবেন।

Manual6 Ad Code

বাইডেনের স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর ছিল সবার। দুই দুই বার করোনায় আক্রান্ত হয়েও, সুস্থ হয়েছেন তিনি। এখন প্রস্তুতি নিচ্ছেন, দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, বাইডেনের ‘দীর্ঘ কোভিড’ উপসর্গ নেই। ২০২১ সালের নভেম্বরের পর তার স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code