৩০ মিনিটে করোনা টেস্ট করে রেজাল্ট দেবে ভারত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতে মাত্র আধঘণ্টায় জানা যাবে করোনা পরীক্ষার ফল। পরীক্ষার একটি কিটের কথা উল্লেখ করে এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এই পরীক্ষায় কারো রেজাল্ট পজিটিভ এলে তাকে আর আরটি-পিসিআর টেস্ট করাতে হবে না। সেসঙ্গে ওই সংস্থা স্পষ্ট জানিয়ে দিল, তারা কখনো বলেনি যে আগামী নভেম্বরে ভারতে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছাবে। এই সংক্রান্ত যে প্রচার চলছে তা বিভ্রান্তিকর। কিটটির নাম স্টান্ডার্ড কিউ কোভিড-১৯ এজি ডিটেকশন কিট। এই বিশেষ করোনা পরীক্ষার জন্য কেবলমাত্র নাকের মধ্যে থেকে রস নমুনা সংগ্রহ করা হবে। পরীক্ষা করে ৩০ মিনিটের মধ্যে ফলাফল জানিয়ে দেওয়া হবে। ভারতে এই প্রথম অ্যান্টিজেন কেন্দ্রিক করোনা পরীক্ষায় অনুমোদন দিয়েছে দেশের সর্বোচ্চ আইসিএমআর। দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা এই অ্যান্টিজেন টেস্টের আবিষ্কার করলেও হরিয়ানার গুরুগ্রামে ওই কিট তৈরি হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code