আল হিলালে নেইমার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: আগামী সপ্তাহে আল হিলাল একজন বিশ্বখ্যাত তারকার সঙ্গে চুক্তির ঘোষণা দিতে যাচ্ছে। একজন জনপ্রিয় সৌদি আরবীয় সাংবাদিকের তথ্য অনুযায়ী, ‘বিশ্বব্যাপী আলোচনা তুলবে’ এই চুক্তি। তিনি ওই খেলোয়াড়ের নাম প্রকাশ না করলেও তার জাতীয়তা ব্রাজিলিয়ান উল্লেখ করেছেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধারণা করা হচ্ছে, তিনি নেইমার ছাড়া আর কেউ নন।

Manual8 Ad Code

বেইন স্পোর্টসের খালেদ ওয়ালিদ টুইটে একই আভাস দিয়েছেন। তার মতে, এই খেলোয়াড়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনাও। তাতে করে নেইমারকেই আল হিলালের পরের চুক্তি ধরা হচ্ছে।

Manual1 Ad Code

সৌদি সাংবাদিক আহমেদ আল আজলান, যার টুইটারে ফলোয়ার প্রায় ৬ লাখ, শনিবার প্যান আরব চ্যানেল এমবিসি ১-এর এক অনুষ্ঠানে হাজির হয়ে এই সংবাদ জানান।

Manual4 Ad Code

আল আজলান বলেন, আল হিলাল একজন খেলোয়াড়কে চুক্তি করতে যাচ্ছে, ‘যিনি মৌসুমের বোমা হতে যাচ্ছেন ও বিশ্বের আলোচনায় আসছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code