নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যাকারীর ‘স্কেচ’ প্রকাশ করেছে পুলিশ

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual1 Ad Code

৪৪

Manual2 Ad Code

ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন, নিউইয়র্কঃ
নিউইয়র্কে দুই বাংলাদেশী হত্যাকারী ঘাতকের স্কেচ প্রকাশ করেছে নিউেইয়র্ক পুলিশ। প্রত্যক্ষদর্শীর বিবরণ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই স্কেচ তৈরি করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার জোহরের নামাজের পর নিউ ইয়র্কের কুইন্সের ওজনপার্কের ‘আল ফোরকান জামে মসজিদ’ থেকে বেরোনোর পর এর ইমামসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ছিলেন ওই মসজিদের ইমাম। নিহত অপর ব্যক্তি থেরাউদ্দিন (৬৪) তার প্রতিবেশী। পুলিশ বলছে, এক ব্যক্তি পেছন থেকে তাদের মাথায় গুলি করে। ঘটনার পর অস্ত্র হাতে একজনকে দ্র“ত ওই এলাকা ত্যাগ করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
এ স্কেচ সব জায়গায় ছড়িয়ে দিয়ে তার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে। জানা গেছে ইমাম আলাউদ্দিন আকুঞ্জির লাশ তার দেশের বাড়ি হবিগঞ্জের চুনার“ঘাটে পাঠানো হবে। থেরা উদ্দিনকে দাফন করা হবে নিউইয়কে দাফন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code