আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী –

Manual2 Ad Code

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির একটি ভেনুতে গত ১৫ অক্টোবর ,মঙ্গলবার, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়।ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বিভিন্ন ধরনের সেবা গ্রহন করেন। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এর কাউনসেলর এনড হেড অব চ্যানসারী চৌধুরী সুলতানা পারভীন, প্রথম সচিব মোঃ শামীম হোসেন,প্রশাসনিক কর্মকর্তা মো: সেলিম হোসেন ও মো: মোশাররফ হোসেন , ডেসপাচ রাইডার মো: সোহেল গাজী,ড্রাইভার শফিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করেন। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ প্রবাসী বাংলাদেশীদেরকে ভ্রাম্যমান কনস্যুলেট এর সেবা গ্রহন করায় এবং কনস্যুলেট সেবা প্রদান করার জন্য কনস্যুলেট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code