একুশে পদকে ভূষিত ২১ গুনী নাগরিক

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবছর সালে একুশে পদক পেয়েছেন। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে এই পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এতে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Manual6 Ad Code

চলতি বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন এবং সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও সমাজসেবায় একজনকে একুশে পদক দেওয়া হয়।

২১ বিশিষ্ট ব্যক্তি হলেন- ভাষা আন্দোলন-মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার-মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর) ও আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর)।

 

শিল্পকলায়-পাপিয়া সারোয়ার (সংগীত),

রাইসুল ইসলাম আসাদ (অভিনয়),

Manual8 Ad Code

সালমা বেগম সুজাতা (অভিনয়),

আহমেদ ইকবাল হায়দার (নাটক),

সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র),

ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি),

পাভেল রহমান (আলোকচিত্র)।

Manual3 Ad Code

মুক্তিযুদ্ধে-গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)।

এ ছাড়া, সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন অজয় দাশগুপ্ত

গবেষণায় ড. সমীর কুমার সাহা

শিক্ষায় মাহফুজা খানম

Manual7 Ad Code

অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল

সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান

ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী, বুলুবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code