দেশ সবার আগেঃ মুস্তাফিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ আইপিএলে খেলার জন্য ছুটি নিয়েছেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। এ নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। এই ফ্রাঞ্চাইজিতে দল পেয়েছেন তার সতীর্থ মুস্তাফিজুর রহমানও। তবে তিনি জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা পেলে তিনি খেলবেন না আইপিএলে।

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুস্তাফিজ।

Manual8 Ad Code

তিনি জানান, ‘যদি শ্রীলঙ্কা টেস্টে আমি থাকি, আমি টেস্ট খেলবো। যদি না থাকি, তাহলে বিসিবিতো বলবে যে, আমি নাই। যদি সিলেক্ট না হই, বিসিবি যদি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএল খেলবো।’

Manual2 Ad Code

দেশ কিংবা আইপিএলে খেলার জন্য কোন চাপ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, ‘না, কোন চাপ নেই।

এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসর হতে পারে এপ্রিল-মে মাসে। এপ্রিলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এই সিরিজ থেকে সাকিব ছুটি নিয়েছেন আইপিএলে খেলার জন্য।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code