টেক্সাসে আগুন পোহাতে গিয়ে তিন নাতিসহ নানির মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code
হাকিকুল ইসলাম খোকন :  ভয়াবহ  দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টেক্সাস অঙ্গরাজ্যের হোস্টন শহরতলিতে এক বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে তিন নাতি-নাতনিসহ এক বৃদ্ধা মারা গেছেন। প্রচণ্ড তুষারপাতের কারণে বেশ কয়েক দিন ধরেই বিদ্যুৎ নেই এলাকাটিতে। এ অবস্থায় ভিয়েতনামের বংশোদ্ভূত জেকি ফাম এনগোয়েনের মেয়ে তার তিন সন্তানকে বৃদ্ধার কাছে রেখে যান।
এ সময় আগুন পোহাতে গিয়ে বাড়িটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে নাতনি অলিভিয়া (১১), নাতি এডিশন (৮) এবং নাতনি কোকোসহ (৫) ওই বৃদ্ধা পুড়ে মারা যান।
সেখানকার তাপমাত্রা হিমাংকের নিচে থাকায় পানি জমে যাওয়ায় এবং ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code