শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় বিদ্যুৎবিহীন হাজার হাজার মানুষ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অঞ্চলে বড় ধরনের একটি শীতকালীন ঝড় আঘাত হেনেছে। উপদ্রুত এলাকায় ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্হিতিতে আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে ৮০ মিলিয়নেরও বেশি মানুষ। হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎহীন অবস্হায় রয়েছে ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ।

Manual7 Ad Code

উদ্ভূত পরিস্হিতিতে ভার্জিনিয়া, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে জরুরি অবস্হা ঘোষণা করা হয়েছে। কিছু এলাকায় এক ফুটেরও বেশি তুষারপাতের আশঙ্কার কথা জানিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।

Manual3 Ad Code

 তুষারপাতের ফলে বিদু্যত্ বিভ্রাট এবং গাছপালার ক্ষয়ক্ষতির বিষয়ে লোকজনকে সতর্ক করে দিয়েছে তারা। এছাড়া এ সময়ে কোনো যাত্রা বা ভ্রমণ বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেছে সংস্হাটি। নিউ ইয়র্ক সিটি এবং কানেকটিকাটের কিছু অংশসহ কিছু এলাকায় সম্ভাব্য উপকূলীয় বন্যার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া রাস্তাঘাট ও অবকাঠামোরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code