জামিনে বেরিয়েই ‘ক্রিসমাস প্যারেডে’ গাড়ি তুলে দেন দাগি আসামি ব্রুকস

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ‘ক্রিসমাস প্যারেডের’ ভেতর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে পাঁচজনকে হত্যা এবং ৪৮ জন মানুষকে আহত করা ড্যারেল ব্রুকস (৩৯) একজন দাগি আসামি বলে জানিয়েছে পুলিশ।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। ক্রিসমাস প্যারেডে গাড়ি তুলে দেওয়ার দুদিন আগে তিনি পারিবারিক নির্যাতনের এক মামলায় জামিনে বের হন। খবর রয়টার্স ও সিএনএনের।

উইসকনসিনে স্থানীয় সময় রোববার মিলওয়াকির কাছে ওয়াকেশা শহরে ওই ঘটনার আগে সেদিনই আরও একটি সহিংস অপরাধের ঘটনায় ড্যারেল ব্রুকস জড়িত ছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা।

Manual2 Ad Code

ওয়াকেশার পুলিশপ্রধান ড্যানিয়েল টমসন বলেন, ‘ইচ্ছাকৃতভাবে’ ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দিয়ে পাঁচজনকে ‘হত্যার’ অভিযোগ আনা হবে ড্যারেল ব্রুকসের বিরুদ্ধে। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।

রোববার ওই ঘটনায় নিহত পাঁচজনের বয়স ৫২ থেকে ৮১ বছরের মধ্যে।  এ ছাড়া আরও ৪৮ জন আহত হন গাড়ির ধাক্কায়, যাদের মধ্যে শিশুও রয়েছে। স্থানীয় ছয়টি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুদের মধ্যে কয়েকজন মাথায় গুরুতর আঘাত পেয়েছে, কারও কারও হাড় ভেঙে গেছে। তিনটি শিশুকে আইসিইউতে রাখতে হয়েছে।

বড়দিনের মৌসুম শুরুর আগে প্রতি বছর থ্যাংকস গিভিং ডের আগের রোববার ওয়াকেশা শহরে এই ক্রিসমাস প্যারেডের আয়োজন করা হয়, যে রেওয়াজ চলে আসছে ৫০ বছরের বেশি সময় ধরে।

স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবা সংস্থার পাশাপাশি নানা বয়সি মানুষ রঙিন পোশাকে নেচেগেয়ে এই শোভাযাত্রায় অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি মেরুণ রঙের এসইউভি প্যারেডের ওপর তুলে দেওয়ায় বহুলোক সেটির নিচে চাপা পড়ে। প্যারেড দেখতে রাস্তার পাশে জড়ো হওয়া মানুষ দৌড়ে যাচ্ছেন হতাহতদের সাহায্য করতে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, এসইউভিটি রাস্তার ব্যারিয়ারে ধাক্কা খেয়ে এগিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটি থামানোর চেষ্টায় গুলি করছে।

Manual2 Ad Code

পরে ঘটনাস্থল থেকেই ড্যারেল ব্রুকসকে গ্রেফতার করা হয়। ওয়াকেশার পুলিশপ্রধান ড্যানিয়েল টমসন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, রাস্তার ব্যারিকেড ভেঙে ‘ইচ্ছাকৃতভাবে’ প্যারেডে অংশ নেওয়া মানুষের ওপর গাড়ি চালিয়ে দিয়েছিলেন ব্রুকস।

তাকে থামাতে একজন পুলিশ সদস্য গুলি ছুড়লেও রাস্তায় প্রচুর মানুষ থাকায় তাদের নিরাপত্তার জন্যই তাকে থেমে যেতে হয়।

স্থানীয় পত্রিকা জানিয়েছে, ড্যারেল ব্রুকসের বিরুদ্ধে পাঁচটি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে পারিবারিক সহিংসতার একটি মামলায় তিনি দুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন।

Manual5 Ad Code

তার বিরুদ্ধে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগও রয়েছে। প্যারেডের আগে রোববার ছুরি নিয়ে মারামারির এক ঘটনাতেও ব্রুকস জড়িত ছিলেন বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code