পেনসিলভানিয়ায় ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ২

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।

Manual1 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পিটসবার্গ থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণে ওই কারখানাটির অবস্থান। প্রথমে একজন নিহত হয়েছে বলে মনে করা হচ্ছিল। পরে, স্থানীয় সময় সন্ধ্যায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপর ঘটনাস্থলের আশপাশে এক মাইল পর্যন্ত এলাকার বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। কিছুক্ষণ পরই আবার জানানো হয়, দরজা-জানালা খোলা থাকলেও সমস্যা হবে না।

Manual5 Ad Code

পুলিশের তথ্যমতে, নিহত একজনের নাম টিমোথি কুইন। তাঁর বয়স ৩৯। ওয়েস্ট মোরল্যান্ড কাউন্টির ফিটজ হেনরি এলাকার বাসিন্দা তিনি। নিহত আরেকজনের পরিচয় জানান চেষ্টা চলছে। আহতদের ব্যাপারে জানানো হয়েছে, সংকটাপন্ন পাঁচজনকে ছাড়া বাকিদের স্বাস্থ্য পরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। কারণ জানতে তদন্ত চলছে।

Manual2 Ad Code

বিস্ফোরণের পরপরই পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো জরুরি ব্যবস্থাপনা সংস্থা ও পুলিশকে ঘটনাস্থলে পাঠান। মার্কিন সিনেটর জন ফেটারম্যানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উদ্ধার অভিযানের কার্যক্রম প্রত্যক্ষ করেছেন।

ইউএস স্টিলের ক্লেয়ারটন প্ল্যান্ট উত্তর আমেরিকার সবচেয়ে বড় কোক উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেখানে প্রায় ১ হাজার ৩০০ কর্মী কাজ করেন। কোক হলো কয়লাভিত্তিক একটি জ্বালানি, যা ইস্পাত উৎপাদনে ব্যবহৃত হয়।

ইউএস স্টিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড বি বুরিট এক বিবৃতিতে বলেন, ‘ঘটনার কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা।’

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দূষণজনিত অভিযোগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার জরিমানা গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। ২০২৩ সালে ক্লেয়ারটন প্ল্যান্টের কোক ওভেনে ত্রুটি এবং প্রক্রিয়াজনিত সমস্যার জন্য অ্যালেগেনি কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট প্রায় ২০ লাখ ডলার জরিমানা করে। একই বছর পেনসিলভানিয়ার হাইড্রোজেন সালফাইড নিঃসরণের মান অতিক্রম করায় ২২ লাখ ডলার জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। এর আগে ২০২২ সালে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার না করায় প্রতিষ্ঠানটিকে ৪৭ লাখ ডলার জরিমানা করেছিল অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code